মতলব দক্ষিণে আ.লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন

 

মাহফুজ মল্লিক
কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে বিক্ষোভ মিছিল বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ এবং যুবলীগের কেন্দ্রিয় সহ-সম্পাদক ইঞ্জি. কামরুজ্জামান খান।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দেওয়ান মো. রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, জহির সরকার, হানিফ চৌধুরী, কমল পোদ্দার, নুরুল ইসলাম নুরু, রতন সরকার, সুকুমার ঘোষ, মাহফুজ সরকার, লোকমান হোসেন বাবুল, আবুল কালাম মিয়াজী, আনোয়ার সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, আল এমরান চৌধুরী, ভিপি আতাউর রহমান, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এই আঘাত বাংলাদেশের উপর পড়েছে। তাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
০৭ ডিসেম্বর, ২০২০।