
সাহেদ হোসেন দিপু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলা আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৪টায় হাইমচর উপজেলা আওয়ামী লীগ অফিসে সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, কেন্দ্রিয় ঘোষণা অনুযায়ী করোনা ভাইরাসের কারণে মুজিব বর্ষের কর্মসূচি সংক্ষিপ্তভাবে পালন করা হবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজান মিয়া, হুমায়ন পাটওয়ারী, এমএ বাশার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান বেগ, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, চরভৈরব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমেদ আলি মাস্টার, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাদাত সরকার, সাধারণ সম্পাদক ওচমান প্রধানীয়া।
