ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ২৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ


ফরিদগঞ্জ ব্যুরো
আসন্ন ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদে মোট ২৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর সচিব এ কে এম খোরশেদ আলম জানান, গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহ করার নির্ধারিত দিন। বিকাল ৩টা পর্যন্ত ২৭জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সভাপতি পদে দুই জন- ফারুকুল ইসলাম ও শাহাদাত মিয়া। সহ-সভাপতি ২টি পদে ৩ জন- শফিকুর রহমান মৃধা, মাসুদুর রহমান পাটওয়ারী, আলী হায়দার টিপু পাঠান। সাধারণ সম্পাদক পদে ৩ জন- মিজানুর রহমান বাবুল, নুরুল আমিন পাটওয়ারী, অহিদ পাটওয়ারী। সহ-সাধারণ সম্পাদক পদে দু’জন- মো. আবুল হোসাইন, শিমুল পাটওয়ারী। সাংগঠনিক সম্পাদক পদে দু’জন- মো. আনোয়ার হোসেন ও মো. নজরুল। কোষাধ্যক্ষ পদে দু’জন- সোহেল পাটওয়ারী ও আবুল হোসেন। দপ্তর সম্পাদক পদে দু’জন- ফিরোজ আলম ও মাইনুল হাছান। প্রচার সম্পাদক পদে খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. জিয়াউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে দু’জন- ওমর ফারুক ও নাছির উদ্দিন হাজারী এবং কার্যনির্বাহী সদস্য পদে আনিছুর রহমান, মেহেদী হাসান, মনির হোসেন, সালাম মিজি, আকিতুল্লাহ ও হাজি মোস্তফা।
আজ বুধবার মনোনয়ন পত্র জমাদানের দিন। প্রায় এক দশক পর আগামি ২৮ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক জানান, বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের চাহিদা মোতাবেক একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি কমিটি উপহার দিতে চাই। যারা বাজারের ব্যবসায়ীদের নিয়ে কাজ করবে।