হাইমচরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হাইমচর ব্যুরো
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে হাইমচর উপজেলা যুবলীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর আলগী বাজার রব ম্যানশন থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি হাসপাতাল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় হাইমচর উপজেলা যুবলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এসএম আল-মামুন সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য পারবেজ হাওলাদার, উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা আল হাসান আরিফ হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের পূজনীয় আর ভাস্কর্য হলো স্বাধীনতার প্রতিক। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা মানে এদেশের স্বাধীনতার উপর আঘাত করা। তাই প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ, ভাস্কর্যের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম লিটন, উপজেলা যুবলীগের সদস্য জুয়েল মৃধা, মিজান মুন্সি, বেনি আমিন, মিন্টু পাটওয়ারী, নাছির পেদা, মো. হানিফ, শাহজাহান, হুমায়ুন বেপারী, মো. মনির গাজী, আ. মতিন মুন্সি, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল গাজী, দেলোয়ার হোসেন সুমন খান, খালেক ঢালী, আফজাল হোসেন রাজু, সালমান মানিক, চরভৈরবী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিল্লাল বেপারী, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল সরদার, বাবু পাটওয়ারী, কবির পাটওয়ারী, তাফাজ্জল হোসেন, সুমন রাঢ়ী, খোকন ছৈয়াল, ফরিদ মাল, বুলবুলসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
০৭ ডিসেম্বর, ২০২০।