আহসান হাবীব সুমন
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে ও জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কচুয়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বের হয়ে কচুয়া পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এসে মিলিত হয়।
এসময় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মাইনুউদ্দিন আহমেদ সবুজ, বিতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল ভূঁইয়া, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক সামস্ মিঠু, পাথৈর ইউনিয়ন যুবলীগের সভাপতি চান মিয়া, কচুয়া উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, যুগ্ম-আহ্বায়ক সোহেল মিয়াজী প্রমুখ।
০৭ ডিসেম্বর, ২০২০।
