হাইমচর ব্যুরো
জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) কর্তৃক আয়োজিত প্রমোশন অব হোম বেইজড কমপ্লিমেন্টরি ফিডিং কার্যক্রমের মাধ্যমে হাইমচরে একযোগে ১১টি কমিউনিটি ক্লিনিকে শিশুদের ঘরের তৈরী পুষ্টিকর খাবারের গুরুত্ব নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুন) অনুষ্ঠিত এসব বৈঠকে অসংখ্য মায়েরা উপস্থিত ছিলেন। বৈঠক অনুষ্ঠানে শিশুর ঘরের পুষ্টিকর খাবারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন।
এসময় তিনি বলেন, মহামারী করোনার সময় শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর সুষম খাবার গ্রহণ নিশ্চিত করার মাধ্যমে শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে পারলেই সুস্থ জাতি গঠন করা সম্ভব হবে। আর সে লক্ষ্যেই সরকারের স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে একই সংস্থার আওতায় হাইমচরের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মাদের পুষ্টিকর খাবার নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বেলায়েত হোসেনসহ স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সিএইচসিপিরা।
০৫ জুন, ২০২১।
