হাইমচরে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত


হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাতীয় শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা এ আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা সমাজে সাম্প্রদায়িকতা চাই না। আমরা চাই সবাই নিজ নিজ ধর্ম নিষ্ঠার সাথে পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসম্প্রায়িক বাংলাদেশ গড়তে। এ লক্ষ্যে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে সমাজ ও দেশ সুন্দর হবে।
গত বৃহস্পতিবার বিকেল ৪টায় হাইমচর জগন্নাথ মন্দিরে আয়োজিত এ প্রতিযোগিতায় পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, সহ-সভাপতি জয়দব চন্দ্র দত্ত, পোনব কুমার সরকার, হরিপদ দাস।
এসময় উপস্থিত ছিলেন রাম কৃষ্ণ সরকার, প্রদীপ কুমার দাস, ডা. রতন কুমার দাস, দুলাল চন্দ্র দত্ত, সংকর চন্দ্র ঘোষ, জয়ন্ত দাস দেওয়ান, সপন কুমার চক্রবতি, রতন চন্দ্র দাস, দিনেস দেওয়ান, অনিল মাঝি, লক্ষন দাস, সিমুল, সুমন, সুনিল, প্রদীপ, জয়কৃষ্ণ, কিরন, উত্তমসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

৩ আগস্ট, ২০১৯।