সাহেদ হোসেন দিপু
সারা দেশের মতো গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ে কর্মবিরতি পালন করে যাচ্ছেন হাইমচর উপজেলার ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বেতন বৈষম্য নিরসন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ গ্রেডের বেতন বাস্তবায়নের দাবিতে এ কর্মবিরতি পালন করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির চাঁদপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মো. সালাউদ্দিন মিয়া।
আন্দোলনরত শিক্ষক সূত্রে জানা গেছে, শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত, ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিজ বিদ্যালয়ে কর্মবিরতি পালন করে এসেছেন। আগামিকাল বৃহস্পতিবার পূর্ণদিবস পালন করবেন তারা। আগামি ২৩ অক্টোবর মহাসমাবেশ পালন করবেন শিক্ষকরা। এরপরও দাবি আদায় না হলে ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিবেন তারা।
এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের জেলা সদস্য মো. সালাহ উদ্দিন জানান, সারাদশেরে মতো হাইমচর উপজলোর ৬৭টি প্রাথমকি বদ্যিালয়ে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বিদ্যালয়ে সোমবার থেকে কর্মবিরতি পালন করে আসছেন। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাবো। আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এ ন্যায্য দাবিটুকু মেনে নিবেন।
