মতলব দক্ষিণে মাদক কারবারি ও জুয়ারীসহ ৭ জন আটক

পুলিশের বিশেষ অভিযানে

স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণ থানা পুুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও জুয়ারীসহ ৭ জনকে আটক করা হয়েছে। গত ১৫ অক্টোবর রাতে থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচের নেতৃত্বে নবকলস এলাকার পৃথক অভিযান চালিয়ে মাদক ও জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জনকে আটক করা হয়।
আটকরা হচ্ছে- খিদিরপুর গ্রামের জিল্লুর রহমান (২৫), নলুয়া গ্রামের মহসিন পাটোয়ারী (৪৯), কলাদী গ্রামের মহসিন (রতন) মিয়াজী। তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে জুয়ার আসর থেকে নবকলস গ্রামের মান্নান দেওয়ান (৬০), মান্নান খান (৫০), বাবুল আখন্দ (২৭) ও ঢাকিরগাঁও গ্রামের মাইনুদ্দিন খান (২৫) আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, নবকলস (ওয়াপদা) এলাকা থেকে মাদকসহ ৩ জনকে এবং আইসিডিডিআর,বির কাছ থেকে ৪ জুয়ারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে মামলা হয়েছে।
গতকাল বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।