হাইমচর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ

দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই জনপ্রতিনিধির দায়িত্ব
……বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান



সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেনম, দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই জনপ্রতিনিধির দায়িত্ব। মানবিক গুণাবলী সম্পন্ন জনপ্রতিনিধিরা প্রশাসন ও জনগণের সমন্বয়ে এলাকার জন্য কাজ করে। জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছে। আজ শপথ গ্রহণের মাধ্যমে জনগণের প্রতি আপনাদের দায়িত্ব বেড়ে গেল। জন আকাক্সক্ষা পূরণে জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন কালে মানবিক ও দায়িত্ববোধ সম্পন্ন হলেই জনগণের কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়ন হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহ-সভাপতি এম এ বাশার, হুমায়ুন কবির পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদার, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, শাহদাত হোসেন সরকার, সালাউদ্দিন আহম্মেদ, হাবিবুর রহমান গাজীসহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেনের শপথ গ্রহণ উপলক্ষে তার আয়োজনে হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অংগ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দুই শতাধিক নেতৃবৃন্দ শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।