হাইমচরে ৩ দিন আংশিক বিদ্যুৎ বন্ধ থাকবে


হাইমচর ব্যুরো
বিদ্যুৎ লাইন আপগ্রেড ও তার পরিবর্তনের কারণে আগামি বৃহস্পতি, শুক্র ও শনিবার ৩ দিন হাইমচর উপজেলার আনন্দ বাজার এলাকা ছাড়া পুরো উপজেলায় সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আলগী বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, তার পরিবর্তনের কারণে আগামি ৩ দিন হাইমচরে আংশিক সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে অনিবার্য কারণবসত কাজ শুরু করতে কিংবা শেষ করতে বিলম্ব হলে বিদ্যুৎ সংযোগ আগে কিংবা পরে চালু হতে পারে। তাই লাইনের পাশে থাকা গাছ পালা না কাটানোর জন্য সব গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়ে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষে আলগী বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম।