সাহেদ হোসেন দিপু
হাইমচর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও এসআই আবদুল মান্নানের পরিচালনায় থানা গোল ঘরে ওপেন হাউজ ডে (উন্মুক্ত) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, নিজ থেকে সচেতন হয়ে এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ অপরাধগুলো নিয়ন্ত্রণ করার জন্য পুলিশকে সহযোগিতা করুন। শীতকালীন সময়ে বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায় ছিচকে চোর বেড়ে যায়। তাই মানুষের জানমাল রক্ষায় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের মাধ্যমে, আইনকে সহযোগিতা করলে যে কোন কঠিন কাজ সহজে সমাধান করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এমএ বাশার, হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরকার, এসআই পলাশ হোসেন, আল আমিন, শহীদুল্লাহসহ সব বিট অফিসার ও বিট পুলিশের সদস্যরা।
০৯ নভেম্বর, ২০২১।
