নারায়ণপুরে ভেজাল বিরোধী অভিযানে ২১ হাজার টাকা জরিমানা

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে ভেজাল বিরোধী অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ নভেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে কাজী ফার্মেসী ৭ হাজার টাকা, তনু ডিপার্টমেন্টাল স্টোর ৫ হাজার টাকা, ইব্রাহীম স্টোর ৩ হাজার টাকা, সামছুদ্দিন স্টোর ২ হাজার টাকা এবং আল-করিম হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ারসহ অন্যরা।

০৯ নভেম্বর, ২০২১।