হাইমচর থানায় নবাগত ওসির যোগদান

 

সাহেদ হোসেন দিপু
হাইমচর থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো. মাহবুবুর রহমান মোল্লা। রোববার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় হাইমচর থানায় সাবেক অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
এর আগে তিনি চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বে ছিলেন। মাহবুবুর রহমান মোল্লা ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার থেকে পদোন্নতি পেয়ে মতলব উত্তর থানা ও ফরিদগঞ্জ থানায় দীর্ঘদিন পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. মাহবুবুর রহমান মোল্লা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বিজয়পুর তুলাতলি গ্রামের মোল্লা বাড়িতে জন্মগ্রহণ করেন।
তিনি জানান, জনগণের সেবায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চেষ্টা করছি। চাকরির শেষ দিনটি পর্যন্ত যেন জনগণের সেবা করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
২১ ডিসেম্বর, ২০২০।