পৌরসভা নির্বাচন- ২০২০
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এ পর্যন্ত মোট ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২০ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ২২ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১৬ জন কাউন্সিলর ও ৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী।
এর আগে গত বৃহস্পতিবার ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মেয়র পদে এখনো কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান।
গতকাল রোববার মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- ২নং ওয়ার্ড থেকে সাখাওয়াত হোসেন, মো. রাকিবুল ইসলাম ও মো. নান্নু মিয়া, ৩নং ওয়ার্ড থেকে মো. মমিন খাঁন ও আইয়ুব আলী, ৫নং ওয়ার্ড থেকে রিটন চন্দ্র সাহা, লিটন পাল, গাজী মো. খায়রুল হাছান ও আলাউদ্দিন চৌধুরী, ৬নং ওয়ার্ড থেকে আবু বকর ছিদ্দিক, মো. রাছেল খাঁন ও মো. শাহাব উদ্দিন সাবু, ৭নং ওয়ার্ড থেকে মো. এমরান হোসেন মুন্সী।
৯নং ওয়ার্ড থেকে মো. মোস্তফা কামাল ও বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ড থেকে মো. হারুন অর রশিদ। সংরক্ষিত-২ (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) থেকে শাহিদা বেগম ও মমতাজ বেগম মুক্তা, সংরক্ষিত-৩ (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) থেকে শারমিন আক্তার মিনু ও সাবিনা ইয়াছমিন নিপা, সংরক্ষিত-৪ (১০, ১১ ও ১২নং ওয়ার্ড) নাজমুন নাহার ঝুমু ও রেজিয়া বেগম।
২১ ডিসেম্বর, ২০২০।
