হাইমচর ব্যুরো
হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম মো. মাহবুব আলম বাশারের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদআছর হাইমচর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রেসক্লাব আজীবন সদস্য মো. নূর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, মাহবুব আলম বাশার ছিলেন একজন সৎ ও সাহসী সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি সবসময় ছিলেন দায়িত্বশীল। মাহবুব আলম বাশার যুগে যুগে জন্মায় না। হাইমচর প্রেসক্লাবের উন্নয়নসহ হাইমচর উপজেলার উন্নয়নে একজন দক্ষ সাহসী সাংবাদিক হিসেবে মাহবুব আলম বাশারকে হাইমচর আজীবন স্মরণ করবে।
হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আ. রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন। পরে মরহুম মাহবুব আলম বাশারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, প্রেসক্লাব সহ-সভাপতি ফারুকুল ইসলাম, জিএম ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, অর্থ সম্পাদক গাজি সুজন, দপ্তর সম্পাদক শরিফ হোসেন, প্রচার সম্পাদক মো. হাসান আল মামুন, সাংবাদিক শাহআলম মিজি, রুবেল হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ।
