স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রসিদ্ধ কাপড় বিক্রির প্রতিষ্ঠান নিউ নবরূপা টেক্সটাইলের তৃতীয় শো-রুম হাকিম প্লাজায় উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে হাকিম প্লাজার ১০১ ও ১০২নং দোকানটি নিউ নবরূপা টেক্সটাইলের শো-রুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদের খতিব আলহাজ মাও. মো. তোয়াহা।
এ সময় উপস্থিত ছিলেন দোকান মালিক মো. শাহাদাত হোসেন, হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মিলন, সহ-সভাপতি কামরুল ইসলাম, ব্যবসায়ী মো. ইউসুফ, মো. টিপু, জসিম দেওয়ান, হুমায়ুন কবির, নবরূপা টেক্সটাইলের চাঁদপুর শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ হোসেন।
মাসুদ হোসেনের পরিচালনায় নবরূপা টেক্সটাইলের আরো ২টি শো-রুম রয়েছে টাউন হল মার্কেট ও মীর শপিং কমপ্লেক্সে।
মাসুদ হোসেন জানান, চাঁদপুরের তরুণী ক্রেতাদের আকর্ষণীয় দেশী ও বিদেশী থ্রি-পিসের সমাহার নিয়ে দীর্ঘদিন ধরে নিউ নবরূপা টেক্সটাইলের শো-রুমগুলো চাঁদপুরে ব্যবসা করে যাচ্ছে। আমরা চাই তরুণী ও নারী ক্রেতাদের পছন্দমত উন্নতমানের থ্রি-পিস সামগ্রী তাদের হাতে তুলে দিতে। মিলাদ শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
৮ জুলাই, ২০১৯।
