হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলামের স্ত্রীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী মার্কেটে হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির ও চাঁদপুর সদর উপজেলা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সফিকুল ইসলামের স্ত্রী মরহুমা সুমি আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। সুমি আক্তার গত ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় ঢাকা পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিন দীর্ঘ ১৪ বছর ধরে বাত জ্বর রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
ঐদিন বাদ এশা রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার জানাযায় অংশ নেন হাকিম প্লাজার মালিক এটিএম মোস্তফা কামাল, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক চোকদার, বর্তমান চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোতালেব হেসেন মিলনসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা।
১৬ ফেব্রুয়ারি, ২০২১।