করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু জাফর টেলুর উদ্যোগে পিরোজপুর ও নিশ্চিন্তপুর গ্রামের ১ হাজার পরিবার পেলো সুরক্ষা সামগ্রী। রোববার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়া।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনার লক্ষ্যে ইউপি সদস্য তার নির্বাচনী ওয়ার্ডের (৬নং ওয়ার্ড) পিরোজপুর ও নিশ্চিন্তপুর গ্রামের ১ হাজার পরিবারের হাতে ১ হাজার সাবান ও দুই হাজার মাস্ক বিতরণ করেন। এ দিন তিনি বাড়ি বাড়ি গিয়ে পরিবার প্রতি একটি করে সাবান ও দুইটি মাস্ক বিতরণ করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া বলেন, জনসচেতনতার লক্ষ্যে ইউপি সদস্য আবু জাফর টেলুর একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি তার নিজস্ব অর্থায়নে গ্রামের মানুষকে সতর্ক ও সচেতনতার লক্ষ্যে গ্রামবাসীর হাতে সাবান ও মাস্ক তুলে দেন। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। সাবান ও মাস্ক বিতরণে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, মোশারফ হোসেন ও শাহাজাহান প্রধানীয়া, ছাত্রলীগ নেতা শেখ মামুন প্রমুখ।
১৪ ডিসেম্বর, ২০২০।
