হাজীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভা

অতীতের ভুল স্বীকার করে বিএনপি সংসদে যোগ দিয়েছে
……………..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
তিনি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলার ইতিহাসে এমন কোন অধ্যায় নেই, যেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিলো না। সব সময় দেশী ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা হয়েছিলো, কিন্তু তারা সফল হয়নি। বঙ্গবন্ধুর আহ্বানে দেশের সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতার জন্য প্রস্তুতি নিয়েছিলো এবং আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, অসাম্প্রদায়িক, উন্নত এবং সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়াই আওয়ামী লীগের লক্ষ্য। আগামি দু’তিন বছরের মধ্যে বাজেট দ্বিগুণ হবে। চলমান উন্নয়ন কাজের পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৩ কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শীঘ্রই স্বাস্থ্য বীমা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পাওয়ার উপযুক্ত সবাই ভাতা পাবে। চাকরি ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকার ভাতার ব্যবস্থা চালু করা হবে। অর্থাৎ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তা করবে।
অতীতের সব ভুল স্বীকার করে বিএনপি সংসদে যোগ দিয়েছে উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আগামি একশ’ বছরেও আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না। দেশের মানুষ জ্বালাও-পোড়াও, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চায় না। তারা দেশ ও জাতির আর্থ-সামাজিক অবস্থার উন্নতি চায়। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও বলিষ্ট নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দিতে সক্ষম হয়েছে। তাই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বার বার ক্ষমতায় আনছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, শিল্প বিষয়ক সম্পাদক বিল্লাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, সহ-সভাপতি দিলীপ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মানান, আব্দুর রহমান মোল্লা, সমীর লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, আলহাজ জসিম উদ্দিন ও শাহদাত হোসেনসহ নেতৃবৃন্দ।
এ সময় ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ সফিকুল ইসলাম মীর, মনির হোসেন গাজী, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন বাচ্চু, জাকির হোসেন লিটু ও খোরশেদ আলম বকাউল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, উপজেলা তরুণ লীগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

৩০ জুন, ২০১৯।