মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের উপস্থাপনায় উপজেলা পরিষদ মিলনাতয়নে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ইউএনও হিসেবে মোমেনা আক্তার মাত্র একবছর দায়িত্ব পালনকালে তিনি হাজীগঞ্জের সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের মন জয় করে নিয়েছেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, সরকারি কর্মকর্তাদের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাইদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. জাকির হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, ইউপি চেয়ারম্যানদের পক্ষে রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, বাকিলা ইউপির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, কালচোঁ দক্ষিণ ইউপির চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া, গন্ধর্ব্যপুর উত্তর ইউপির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু।
এরপর বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মোমেনা আক্তার। বক্তব্য শেষে ইউএনওকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বদলীজনিত সম্মামনা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন গন্ধর্ব্যপুর উত্তর ইউপির চেয়ারম্যান কাজী নুরুর রহমান মিলন, গীতা পাঠ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী।
এসময় সব সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ফেনী জেলায় বদলী হন।
৩০ মার্চ, ২০২২।
