হাজীগঞ্জে উত্তরা রোটারী ক্লাবের সুদমুক্ত ঋণ বিতরণ

অসচ্ছলদের স্বাবলম্বী করাই আমাদের লক্ষ্য : প্রকৌ. মোহাম্মদ হোসাইন
হাছান মাহমুদ :
বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন গত শনিবার সকালে হাজীগঞ্জে সুদমুক্ত ঋণ বিতরণ করেন। হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বেলাল কাজীর অফিসে ঢাকার উত্তরা রোটারী ক্লাবের অর্থায়নে মাল্টিডিস্ট্রিক্ট কমবেট হাঙ্গার প্রজেক্ট ২০১৭-১৮ প্রকল্পের আওতায় হাজীগঞ্জ-শাহরাস্তির বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ও আত্মনির্ভরশীল ব্যক্তির মাঝে সুদবিহীন ঋণ বিতরণ করেন তিনি।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, সুদমুক্ত ঋণ বিতরণ করে অসচ্ছলদের স্বাবলম্বী করাই আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সুবিধাবঞ্চিত মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি চেয়েছেন, স্বাধীনতা অর্জনের মাধ্যমে জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন করা। যেখানে স্থায়ী বাসিন্দারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলবে। তখনি দেশ বিরোধীরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমি সুদমুক্ত ঋণ বিতরণ করছি। যাতে আমার নিজ এলাকার মানুষ উপকৃত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংক টঙ্গী শাখার ব্যবস্থাপক ও উত্তরা রোটারী ক্লাবের সভাপতি সুরাইয়া তালকুদার। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলালের সভাপ্রধানে ও আওয়ামী লীগ নেতা মাহবুব চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ কাজী কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিসহ হাজীগঞ্জ উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী।