হাজীগঞ্জে গুণীজন সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

সামাজিক দায়বদ্ধতা না থাকলে সংগঠনের অস্তিত্ব থাকে না………….পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন

মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৯ মার্চ) বিকালে পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণ-পাঠাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, সামাজিক দায়বদ্ধতা না থাকলে সংগঠনের অস্তিত্ব থাকেনা। নামে মাত্র অনেক সংগঠন রয়েছে, যারা সমাজের কোন উপকারে আসে না। শুধুমাত্র নিজেদের জন্য সংগঠণ করে থাকে। তাই নিজেদের জন্য নয়, সামাজিক দায়বদ্ধতার জন্য সংগঠন করা উচিত। যারা মানুষের পাশে দাঁড়ায়, পৌরসভা তাদের পাশে আছে এবং থাকবে।
পৌর এলাকার উন্নয়ন বিষয়ে তিনি বলেন, আমার দায়িত্ব পালনকালীন সময়ে পৌরসভা এলাকায় ৬৫ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এর মধ্যে টোরাগড় গ্রামে (৭ ও ৮নং ওয়ার্ড) ২১ কোটি টাকার কাজ করেছি। এই কাজগুলোর মধ্যে বেশ কয়েকটি কাজ ছিল চ্যালেঞ্জের। যার মধ্যে কোনটি এই প্রথম, আবারো কোনটি শতবছর পর। আশা করি আপনারা পাশে থাকলে আরো কিছু কাজ করতে পারবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম, পৌরসভার কাউন্সিলর কাজী মনির হোসেন ও আলহাজ্ব কবির হোসেন কাজী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আনোয়ার হোসেন বতু, মো. দেলোয়ার হোসেন মিয়াজী প্রমুখ।
হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণ-পাঠাগারের সভাপতি মো. সাইফুল ইসলাম মিয়াজীর সভাপ্রধানে অতিথিদের বক্তব্য শেষে টোরাগড় গ্রামের গুনীজন ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এরপর অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণ-পাঠাগারের সাধারণ সম্পাদক মো. হান্নান তালুকদারের ব্যবস্থাপনায় ও শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণ-পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি মামুন তালুকদার, সহ-সভাপতি সাব্বির সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মিয়াজী প্রমুখ।
সহযোগিতায় ছিলেন- হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণ-পাঠাগারের সদস্য রাকিব হোসেন, সাবের হোসেন, নাঈম হোসেন, দিদার হোসেন, নিলয়, জাবেদ, আরাফাত, লিপন, আবির হোসেন, সিজান ও জয়সহ সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণ-পাঠাগার নামক এই সংগঠনটি পৌরসভাধীন টোরাগড় এলাকায় দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে থাকে।

১০ মার্চ, ২০২২।