হাজীগঞ্জে ছাত্রদলের সাথে বিভাগীয় নেতৃবৃন্দের মতবিনিময়

তারেক জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা হবে
……….. মোক্তাদির হোসেন তরু



হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন ছাত্রদলের বিভাগীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের প্রতিনিধিদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রদলের সহ-সভাপতি মোক্তাদির হোসেন তরু।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি মমিনুল হকের বাড়ির মাঠে অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদল, শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদল এবং সূচীপাড়া ডিগ্রি কলেজ ও চিতোষী ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোক্তাদির হোসেন তরু বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁদপুর জেলার ছাত্রদলের সকল ইউনিটের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হচ্ছে। মতবিনিময়ে নেতা-কর্মীদের উন্মুক্ত মতামত গ্রহণ করা হয় এবং তাদেরকে দলীয় এবং কেন্দ্রিয় নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃতে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এজন্য ছাত্রদল নেতৃবৃন্দকে প্রস্তুত থাকতে হবে। তারেক রহমানের নির্দেশ এবং বিএনপির কেন্দ্রিয় দিক-নির্দেশনায় অনুযায়ী আগামি দিনের আন্দোলন-সংগ্রামে নেতৃবৃন্দকে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গ্রুপিংয়ের বিষয়ে মোক্তাদির হোসেন তরু বলেন, ছাত্রদল হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন। এখানে উপজেলা ভিত্তিক হাজার হাজার নেতা-কর্মী রয়েছে। যেহেতু বড় দল, সেহেতু পদ-পদবীর জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে এবং থাকবে। আবার অনেকের মাঝে অভিমানও রয়েছে। তবে দলে প্রতিহিংসা নেই। তাই সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভাগীয় নেতৃবৃন্দ সাংগঠনিক সফর করছেন।
হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সায়েম মিয়াজীর সভাপতিত্বে এবং শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম রিপনের পরিচালনায় এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শরীফ, সহ-সাধারণ সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয় ছাত্রদল) নাদিমুর রহমান শিশির।
ছাত্রদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের আগে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মহন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ রহিম পাটওয়ারী, আবু সুফিয়ান রানা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম চৌধুরী, নাদিম উল্যাহ্ নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বিল্লাল হোসেন বেলাল, উপজেলা শ্রমিক নেতা আজাদ কাশারী, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরাসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ নাফের শাহ, আনোয়ার উল্যাহ পাটোয়ারী ও শেখ আলী আকবর, সদস্য মিজানুর রহমান ও গোলাম মোস্তফা স্বপন, উপজেলা যুবদলের সভাপতি আকতার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।