১৯ পদের বিপরীতে ৪০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জমে উঠেছে রামপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২০। শনিবার মনোনয়পত্র সংগ্রহের শেষ দিনে ১৯টি পরে বিপরীতে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে রোটা. এস.এম মানিক ও মানিক তালুকদারসহ দুই জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন সুমন, কাজী আব্দুল কাদের ও মহসিন মিয়াসহ তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহণ করেছেন।
উল্লেখিত বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। নির্বাচনে সহ-সভাপতি পদে ৪জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ১জন, প্রচার সম্পাদক পদে ২জন, বানিজ্য সম্পাদক পদে ২জন, শিল্প সম্পাদক পদে ২জন, ক্রীড়া সম্পাদক পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া ৭টি সদস্যের বিপরীতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আগামিকাল মঙ্গলবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামি ৯ মার্চ, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজ দেখা দিয়েছে উপজেলার অন্যতম বড় এই বাজারটিতে। নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা ইতিমধ্যে ভোটারদের সাথে কুশল বিনিময় শুরু করেছেন। এবং ভোটারসহ সকল ব্যবসায়ীদের দোয়া চাইছেন তারা। বাজারটি উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নে অবস্থিত।
এদিকে নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা এবং নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম মজুমদার, উপদেষ্টা মো. চাঁন মিয়া, টুকু মজুমদার, নজরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, কবির হোসেন, জাকির হোসেন, তোফাজ্জল হোসেন শামি ও কামাল মিজি।
এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কালচোঁ দক্ষিণ ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, রিটার্নিং অফিসারের নেতৃত্বে, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনী সব ব্যবস্থাগ্রহণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতায় প্রয়োজন।
