শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন
…….পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পৌর শ্রমিক লীগের উদ্যোগে মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জহিরুল হক বাবুলের সভাপতিত্বে পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ ও জাতীর স্বার্থে এবং শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক লীগ অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী শ্রমিক লীগের নেতৃবৃন্দকে কাজ করতে হবে। আমি ও আমার পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা পৌরসভার ১২টি ওয়ার্ডকে ঢেলে সাজাবেন। প্রতিটি ওয়ার্ডে কার্যকর কমিটি গঠণ করবেন। এ বিষয়ে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহবায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন। পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীর উপস্থাপনায় বক্তব্যের পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বক্তব্যের শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী কবির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর শেখসহ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাইয়্যুম সর্দার, দপ্তর সম্পাদক মনির হোসেন শেখ, প্রচার সম্পাদক খোকন সর্দারসহ দলীয় নেতৃবৃন্দ।
১৩ অক্টোবর, ২০২১।
