হাজীগঞ্জে দিনব্যাপী উন্নয়নমূলক কাজের উদ্বোধন

৪ দশকে যা সম্ভব হয়নি গত এক দশকে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে…………মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের রাজারগাঁও ও দ্বাদশগ্রাম ইউনিয়নে দিনব্যাপী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
শনিবার (২৮ মে) সকালে তিনি রাজারগাঁও ইউনিয়নে উত্তর পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের চারতলা, রাজারগাঁও ফাজিল মাদরাসার চারতলা, মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এরপর তিনি মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এদিন বিকালে রাজারগাঁও হাইস্কুল থেকে মালাপাড়া পাটওয়ারী বাড়ি রামরা জিপিএস সড়ক ও চেঙ্গাতলী বাজার টু মুকুন্দসার সড়কের উদ্বোধন করে আওয়ামী লীগের পথসভায় যোগ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের সব সেক্টরে এবং সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে উন্নীত হবো আমরা। ইতোমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে দ্বারপ্রান্তে। যা অনুন্নত ও উন্নয়শীল বিশ্বের দেশগুলো বাংলাদেশ রোল মডেল হিসেবে দেখছে।
এসময় হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার চার দশকে যে উন্নয়ন হয়েছে, গত এক দশকে হাজীগঞ্জ-শাহরাস্তিতে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। শতভাগ বিদ্যুতায়ন, প্রায় আটশ’ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, সাত শতাধিক ব্রিজ-কালভার্ট নির্মাণ, ছয় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও ডাকাতিয়া নদীতে ৮টি সেতু নির্মাণ করা হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু তাহের, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, মানিক হোসেন প্রধানীয়া ও খোরশেদ আলম বকাউল।
উত্তর পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু ও বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুস সালাম।
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য কাজী মো. ওয়ালী উল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজালাল চৌধুরী মানিক প্রমুখ।
রাজারগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আরো বক্তব্য রাখেন মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হান্নান পাটওয়ারী, শিক্ষার্থী মো. আল-আমিন প্রমুখ।
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়ার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য সেলিম প্রধানীয়া, মোস্তাফিজুর রহমান শামিম ও মোহাম্মদ আনিসুজ্জামান শিশির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহআলম মিজি, শিক্ষক মো. রবিউল আউয়াল বিপ্লব প্রমুখ।
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সার্জেন্ট (অব.) আব্দুর রব মিয়ার সভাপতিত্বে চারতলা নব-নির্মিত ভবন এবং আহমেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ আব্দুল হাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির লিটন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।
ইউনিয়ন যুবলীগ নেতা শাহনেওয়াজ মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মাহফুজুর রহমান মিলন, উপ-দপ্তর সম্পাদক নুরুন্নবী, সহ-সম্পাদক মো. আব্দুস সালামসহ উপজেলা, পৌর এবং রাজারগাঁও ও দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

২৯ মে, ২০২২।