মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকে ৬ জন, ৫টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে ২ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তিন ইউপিতে ৩ জন বিএনপির স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। রোববার (২৬ ডিসেম্বর) রাতে নিজ-নিজ ইউপির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোন ধরনের শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি ইউনিয়নের ১০৯টি ভোটকেন্দ্রের প্রায় প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে বিজয়ীরা হলেন- রাজারগাঁও ইউনিয়ন থেকে আলহাজ¦ আব্দুল হাদী, কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে মানিক হোসেন প্রধানীয়া, হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে মো. মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে কাজী নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে মো. গিয়াস উদ্দিন বাচ্চু ও হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে একেএম মজিবুর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, দুই ইউপিতে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে ইউসুফ প্রধানীয়া সুমন ও বড়কুল পূর্ব ইউনিয়ন থেকে মজিবুর রহমান মজিব। অন্য তিন ইউপিতে বিজয়ী বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা হলেন- বাকিলা ইউনিয়ন থেকে মো. মিজানুর রহমান মিলন, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন থেকে মো. গোলাম মোস্তফা স্বপন ও বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে মো. নুরুল আমিন হেলাল।
রাজারগাঁও ইউনিয়নে ১৯,৫১৬ ভোটের মধ্যে ১১,১০৫ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১১,০৭৭ ভোট বৈধ ও ২৮ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া ৫,৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মো. রফিকুল ইসলাম পাটওয়ারী ৪,৬৬৪ ভোট পেয়েছেন।
বাকিলা ইউনিয়নে ১৯,৯০৮ ভোটের মধ্যে ১২,৯৯৪ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১২,১৫৬ ভোট বৈধ ও ৮৩৮ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে মিজানুর রহমান মিলন ৫,৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে মুহাম্মদ হাবিবুর রহমান লিটন ৪,০৬৬ ভোট পেয়েছেন।
কালচোঁ উত্তর ইউনিয়নে ১৩,৩৩২ ভোটের মধ্যে ৯,০১৯ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৮,৮০৫ ভোট বৈধ ও ২১৪ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতিকর প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া ৬,৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মতিন মজুমদার ২,২৫৮ ভোট পেয়েছেন।
কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ২৩,৬১২ ভোটের মধ্যে ১৪,৭৫০ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১৪,৩৭৯ ভোট বৈধ ও ৩৭১ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে ঘোড়া প্রতীকে গোলাম মোস্তফা স্বপন ৮,৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আকতার হোসেন মিকন ৪,৮৪৭ ভোট পেয়েছেন।
হাজীগঞ্জ সদর ইউনিয়নে ২৯,০৩১ ভোটের মধ্যে ১৭,৬৫১ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১৭,১৭২ ভোট বৈধ ও ৪৭৯ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন ৯,৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আলহাজ সফিকুল ইসলাম মীর ৫,৪৭০ ভোট পেয়েছেন।
বড়কুল পূর্ব ইউনিয়নে ২০,৩৮৫ ভোটের মধ্যে ১৪,২৬১ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১৩,৮৭৯ ভোট বৈধ ও ৩৮২ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে মজিবুর রহমান মজিব ৬,১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আহসান হাবিব ৪,২১২ ভোট পেয়েছেন।
বড়কুল পশ্চিম ইউনিয়নে ১৪,৪৩৫ ভোটের মধ্যে ৯,৭৬৮ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৯,৫০৮ ভোট বৈধ ও ২৬০ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে নুরুল আমিন হেলাল ৪,৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনির হোসেন গাজী ৪,৬১৮ ভোট পেয়েছেন।
হাটিলা পূর্ব ইউনিয়নে ১৭,৭০০ ভোটের মধ্যে ১১,৪০২ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১১,১০৫ ভোট বৈধ ও ২৯৭ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল মজুমদার ৩,৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন ৩,৫১৮ ভোট পেয়েছেন।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১৭,২৭২ ভোটের মধ্যে ১১,৯২২ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১০,৫৯৪ ভোট বৈধ ও ৩২৮ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নুরুর রহমান বেলাল ৫,৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মো. রফিকুল ইসলাম মেলেটারী ৪,২৮১ ভোট পেয়েছেন।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ১৫,৫২৭ ভোটের মধ্যে ১০,১১০ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৯,৮৩৬ ভোট বৈধ ও ২৭৪ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৈৗকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু ৬,৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো. নাসির উদ্দিন ২,৩০১ ভোট পেয়েছেন।
হাটিলা পশ্চিম ইউনিয়নে ১২,৩৭৪ ভোটের মধ্যে ৮,৯৯২ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৮,৮৩১ ভোট বৈধ ও ১৬১ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী একেএম মজিবুর রহমান ৪,৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মো. ইমাম হোসেন লিটন ৩,৪৬৪ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রাজারগাঁও, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. ওবায়েদুর রহমান জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ১১ ইউপিতে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে ভোটারের উপস্থিতিও বেশ ভালো ছিল। তবে তুলনামূলক নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।
২৭ ডিসেম্বর, ২০২১।
