হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রিফাত হোসেন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ির রিপন হোসেনের ছোট ছেলে।
এদিন রাতেই নিহত শিশু রিপাত হোসেনের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার, আত্মীয় স্বজন এবং ওই বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের নিকটাত্মীয় নজরুল ইসলাম জসিম জানান, শুক্রবার বিকালে ঘরেই খেলাধুলা করছিলো রিফাত। পরে পরিবারের অজান্তেই শিশুটি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে, শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে, তাকে উদ্ধার করে স্থানীয় পল¬ী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
এরপর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. বেলায়েত হোসেন জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
