হাজীগঞ্জে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর বিদায় সংবর্ধনা

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন ও সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে পুলিশ
……….পুলিশ সুপার মো. মিলন মাহমুদ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ থানার আয়োজনে গত বৃহস্পতিবার রাতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংসদ সদস্যের প্রতিনিধি, হাজীগঞ্জ থানা, ট্রাফিক পুলিশ, ইউপি চেয়ারম্যান পরিষদ, হাজীগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিদায়ী ও সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মামনা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী, বিশেষ অতিথি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ, ইউপি চেয়ারম্যানদের পক্ষে মানিক হোসেন প্রধানীয়া, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মো. মনির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কর্মকার ও থানার এসআই পক্ষে মো. মিসবাহুল আলম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম হাফেজ মো. মাহফুজ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সমীর চক্রবর্তী। এরপর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।
বক্তারা পুলিশ সুপারের কর্মকালীন সময়ের বিভিন্ন কর্মকা- তুলে ধরে তার প্রশংসা এবং সুন্দর আগামী ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন। এসময় পুলিশ বিভাগের কর্মকর্তারা ঊর্ধ্বতন একজন যোগ্য অভিভাবককে বিদায়ী সংবর্ধনা দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদ তার বক্তব্যে বলেন, বর্তমান পুলিশ জনবান্ধব। শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন ও সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে।
তিনি বলেন, আমি আমার দায়িত্বকালীন সময়ে কি করেছি এবং আপনাদের কতটুকু সেবা দিতে পেরেছি, তা আমি বলবো না। তবে আমার যতটুকু সফলতা রয়েছে, তা আপনাদের জন্য আর ব্যর্থতা আমার। তবে আমি এতটুকু বলতে পারি যে, জেলার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমি আমার সহ-কর্মীদের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারাও আমাদের পাশে ছিলেন এবং আমাদের সহযোগিতা করেছেন।
প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, আগামি দিনেও জেলার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদের প্রতি আমার এই আশা ও প্রত্যাশা রইলো।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন এবং হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) বুরহান উদ্দিন।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মো. নুরুল আমিন হেলাল, মো. মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ মো. সেলিম।
এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, শ্যামল সাহা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারীসহ সুধী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

১৫ জুলাই, ২০২৩।