হাজীগঞ্জে প্রাক্তন ছাত্রলীগ নেতাদের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় হাজীগঞ্জের প্রাক্তন ছাত্রলীগ নেতাদের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এই অক্সিজেন সেবার উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. হেলাল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রলীগ নেতা সত্যভ্রত ভদ্র মিঠুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, অ্যাডভোকেট আতাউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা ও শামসুজ্জামান মুন্সী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ প্রমুখ।
হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের প্রাক্তন নেতা-কর্মীদের উদ্যোগে আয়েজিত এই অক্সিজেন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম। প্রাক্তন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিবের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি. সাধারণ সম্পাদক আবু ইউসুফ গাজী মোহন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন ছাত্রলীগ নেতা মামুন আনসারী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন অক্সিজেন সেবার উদ্যোক্তা ও প্রাক্তন ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সুজন, ইয়াছিন বাপ্পি, শরীফুল ইসলাম, রাজন চন্দ্র সাহা, চঞ্চল সাহা, তাওহীদুল হাসান জুয়েল প্রমুখ।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জের প্রাক্তন ছাত্রলীগ নেতা লিটন পাল, টিপু সুলতান, খোরশেদ আলম খোকন, ফজলে রাব্বি আজাদ, ডা. এম আলী মুজিব, প্রশান্ত পাল, সম্ভু সাহা, ছাত্রলীগ নেতা আল আমিন, শরীফ মোল্লা, শরীফ খান’সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের প্রাক্তণ নেতা-কর্মীদের উদ্যোগে প্রাথমিক অবস্থায় ১২টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ (ব্যবস্থাপত্র) অনুযায়ী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হবে। চাহিদা অনুযায়ী পর্যায় এই অক্সিজেন সেবা বৃদ্ধি করা হবে বলে জানান প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
০৪ আগস্ট, ২০২১।