হাজীগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

আগামি নির্বাচন অবশ্যই দলনিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে……লায়ন ইঞ্জি. মমিনুল হক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলী কেজি স্কুল সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে এই অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক।
তিনি একটি ব্যানার দেখিয়ে সরকারের উদ্দেশে বলেন, ১৯৯৪ সালে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীকে নিয়ে ১৭৩ দিন আন্দোলন করেছেন। সেদিন আপনারা যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, তা যদি যৌক্তিক হয়, তাহলে এ ব্যানারের ভাষা অনুযায়ী আমাদের দাবিও যৌক্তিক। আন্তর্জাতিক সব সংস্থা আমাদের এ দাবিকে মেনে নিয়েছে এবং তারা চিঠি দিয়েছে, আগামি নির্বাচন অবশ্যই দল নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, আপনি পাশর্^বর্তী একটি দেশের সরকারের কথা ধরে এদেশের সব মানুষের অধিকার বঞ্চিত করে বার-বার ক্ষমতায় আসতে চান। আমরা আপনার কথায় ১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনি আমাদের আবদ্ধ করে রেখেছেন। ওই সময়ে মানুষ বাড়িতে ঘুমুতে পারেনি। আমাদের নেতাকর্মীদের দিয়ে জেলে ভরে রেখেছেন। তাই আমরা আপনার কথায় আর আশ^স্ত হতে পারি না।
পুলিশের উদ্দেশে ইঞ্জি. মমিনুল হক বলেন, আজ সারা বাংলাদেশের ৬৫০টি স্পটে এই প্রোগ্রাম হচ্ছে। কোথাও ছোট, কোথাও বড় আকারে। কোথাও পুলিশ বাধা দিচ্ছে, কোথাও পুলিশ প্রোগ্রাম করতে দিচ্ছে। অতীতে হাজীগঞ্জে আমরা ৩০ হাজার মানুষকে নিয়ে প্রোগ্রাম করেছি, কোনো সমস্যা হয়নি। আজ হাজীগঞ্জে শুধুমাত্র নেতৃবৃন্দকে সাথে নিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে। অথচ আপনারা সারাদিন ডিউটি করছেন।
তিনি বলেন, বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে করে যাচ্ছে। আর আপনারা (পুলিশ) আমাদের যৌক্তিক আন্দোলনে বাঁধা দিচ্ছেন। কিন্তু জনগণের মৌলিক অধিকার আদায়ে এ আন্দোলন চালিয়ে যাব।
উপজেলা বিএনপির সাধারণ এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খাঁন সফরী। এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ প্রমুখ।
কর্মসূচিতে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবর, আনিছুর রহমান কানু পাটওয়ারী, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার, মো. মনিরুজ্জামান স¤্রাট, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল সর্দার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউছুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

০৯ এপ্রিল, ২০২৩।