এস.এম চিশতী
হাজীগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন
করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়।
উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে বিনামূল্যের অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল বাসার। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানার সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতিসহ আরো বক্তব্য রাখেন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মৃধা, জেলা যুবদলের সাবেক জনসংযোগ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কবির হোসেন মজুমদার, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান মো. সোহেল, জিসান আহমেদ সিদ্দিকী, ইয়াছিন আরাফাত অনিক, সাখাওয়াত হোসেন ও শহীদুল্লাহ সর্দার।
উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির, মিজানুর রহমান, আলামিন বাবু ও জসিম সর্দার, যুবনেতা শরীফ গাজী ও কামাল মিয়াজী, উপলো ছাত্রদলের যুগ্ম আহবায়ক হান্নান তালুকদার, মেরাজুল ইসলাম রোমান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন, উপজেলা ছাত্রনেতা মাইনুদ্দিন তফুসহ উপজেলা ও পৌর, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি নেতৃবৃন্দ।
১১ আগস্ট, ২০২১।
