বিশেষ প্রতিনিধি
হাজীগঞ্জে বিএনপির দু’গ্রুপে টান-টান উত্তেজনা বিরাজ করছে। বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে জানাযায়।
প্রায় ৮/১০ মাস পর গত ২ অক্টোবর হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। একই দিন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাগান বাড়িতে উপজেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরদিন অর্থাৎ ৩ অক্টোবর পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
২ অক্টোবর রাতে মমিন গ্রুপ সমর্থিত হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা ও পৌর বিএনপির আরেকটি গ্রুপ হাজীগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ প্রদর্শনকারীদের বিএনপি নেতাদের দাবি, অনেক ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপির কমিটি এককভাবে ইঞ্জিনিয়ার মমিনুল হক তার পকেট কমিটি করেছে। এ কমিটি দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করা সম্ভব নয়।
বিএনপি নেতারা জানান, অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।
কয়েকজন বিএনপি নেতা জানান, যদি মমিন সমর্থিত বিএনপির অবৈধ কমিটি বাতিল করা না হয়, তাহলে উভয় গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
৯ অক্টোবর, ২০২০।
