হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সাময়িক এ ধকল সামলে নেবে
……..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। শনিবার (২৩ জুলাই) দিনব্যাপী তিনি উপজেলার বড়কুল পূর্ব ও পশ্চিম ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। যার প্রমাণ, আপনারা স্বচক্ষে অবলোকন করছেন। আমাদের ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, শতভাগ বিদ্যুতায়ন, গ্রামে-পাড়া-মহল্লায় পাকা সড়ক ও ব্রিজ-কালভার্ট, সব শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক ভবন নির্মিত হয়েছে।
তিনি বলেন, আগেও বিভিন্ন সরকার দায়িত্ব পালন করেছে, জনগণের টাকাও ছিল। কিন্তু সঠিক পরিকল্পনার ও দক্ষ নেতৃত্বের অভাবে আমাদের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। চারদিকে ছিল শুধু হাহাকার। আর এখন যেদিকে তাকাই, সেদিকেই উন্নয়ন আর উন্নয়ন। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। আর আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি। তিনি যদি না থাকতেন তা না হলে বাংলাদেশ পিছিয়ে থাকতো।
সমসাময়িক বিষয়ে তিনি আরো বলেন, সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং, জ¦ালানি ও ভোজ্যতেলসহ কিছু সমস্যা দেখতে পাচ্ছেন। এটা জাতীয় নয়, বৈশি^ক সমস্যা এবং এ সমস্যা সাময়িক। আপনারা জানেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাস, জ¦ালানি ও ভোজ্য তেল, গম ও অন্যান্য খাদ্যসামগ্রী দাম আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি দৃঢ় বিশ^াসী ও আশাবাদী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এ ধকল সামলে নেবে।
অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুণ, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন প্রমুখ।
এদিন বেলা পৌনে ১২টায় বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাসেম হাসুর সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামাল হোসেন ও প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বেলা সাড়ে ১২টায় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ৪ তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবু বকর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ নয়ারহাট কলেজের অধ্যক্ষ আবু জাফর মো সামছুদ্দিন, মাদ্রাসার শিক্ষার্থী নুসাইবা প্রমুখ।
দুপুর দেড়টায় রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমানের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ৪ তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন করা হয়। বক্তব্য রাখেন অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ৩টায় জাকনি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলী আকবর সবুজ ও প্রধান শিক্ষক শরীফা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষক ফারহানা বেগম।
বিকাল ৫টায় বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ৪ তলা ভীত বিশিষ্ট ২য়, ৩য় ও ৪র্থ তলা উর্ধ্বমুখী একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তকদিল হোসেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোটা. আবু জাফর, যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন পাটওয়ারী।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আলহাজ জাকির হোসেন লিটু।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির লিটন, রোটা. এস.এম মানিক, মহিলা আওয়ামী লীগ নেতা মুক্তা আক্তারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ জুলাই, ২০২২।