হাজীগঞ্জে ব্যবসায়ীর করোনা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে এক ব্যবসায়ী করোনা আক্রান্ত হওয়ায় সোমবার (১ জুন) তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যবসায়ী উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কর্মকার বাড়ির বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের রামপুর বাজারের একজন ব্যবসায়ী।
জানা গেছে, ক’দিন আগে ঐ ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন। সোমবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসায় তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করে প্রশাসন।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলামসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

০১ জুন, ২০২০।