হাজীগঞ্জে মালীগাঁও যুব সংঘের দোয়া ও পুরস্কার বিতরণ

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

এস.এম চিশতী
হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত মালীগাঁও যুব সংঘের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার বিকেলে মালীগাঁও হাইস্কুল মাঠে দোয়া ও ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। মালীগাঁও যুব সংঘের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মো. আবুল হোসেন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের দেশকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এনায়েত মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউপি’র সদস্য মাহবুবুল আলম বাচ্চু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালীগাঁও যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য আবু তালেব, আবু তাহের, আলতাব আলী, আলী আকবর, জসিম উদ্দিন পাটওয়ারীসহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, চাঁদপুর জেলার সর্বপ্রথম সামাজিক সংগঠন হলো মালীগাঁও যুব সংঘ। এ সংঘের যারা প্রতিষ্ঠাতা সদস্য রয়েছেন তারা আগে বহু সামাজিক কাজ করে গিয়েছেন। তাদের সম্মানে এ যুব সংঘের ৫০ বছর পূর্তি হবে আগামি বছর। আর ৫০ বছর পূর্তিতে প্রতিষ্ঠাতা সব সদস্যকে সম্মাননা দেয়া হবে। এছাড়া মালীগাঁও যুব সংঘের কারণেই মালীগাঁও বাজার সৃষ্টি হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি ও সামাজিক কাজের উদ্যোক্তা হলো মালীগাঁও যুব সংঘ। তাই যুব সমাজকে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে আগামি দিনে এ সংগঠনটিকে আরো শক্তিসালী করা হবে।
অনুষ্ঠান শেষে মালীগাঁও যুব সংঘের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।