হাজীগঞ্জে মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা

মোহাম্মাদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানীয় রামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিতকরণে রামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় সরকারি আইন না মানায় (মাস্ক না পরায়) ২০১৮ সালের সংক্রমণ আইনে রামপুর বাজারে ১০ জনকে নগদ ১ হাজার ৬শ টাকা জরিমানা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ব্যবসায়ী ও পথচারীদের করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বসহ নিশ্চিতকরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় স্থানীয় ইউপি চেয়ারমান গোলাম মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।
১১ নভেম্বর, ২০২০।