হাজীগঞ্জ ব্যুরো :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য র্যালি করার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলা যুবলীগের নেতা আবু বকর সিদ্দিক সোহাগের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী র্যালিতে অংশ গ্রহণ করে। র্যালিটি পশ্চিম বাজার কাতার-কানাডা টাওয়ার হইতে পূর্ব বাজার ব্রিজ হয়ে পুনরায় পশ্চিম বাজার রাফা টাওয়ারের সম্মুখে এসে মিলিত হয়ে নেতাকর্মীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক সোহাগ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শহীদ শেখ ফজলুল হক মনির হাতে গড়া বাংলাদেশ আওয়ামী-যুবলীগ। এই সংগঠনটি দক্ষিন পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রাজনীতি সংগঠন। যে সংগঠনে প্রতিটি নেতাকর্মী শেখ ফজলুল হক মনির আদর্শের রাজনীতি করে।
তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারকে হত্যা করে এখনো ক্ষান্ত হয়নি, তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যা চেষ্টা করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না। তাই এখানো নতুন নতুন ষড়যন্ত্র করেছে বিএনপি-জামায়াত জোট।
