মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে রাত-বিরাতে কর্মহীন লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে পুলিশ। করোনাভাইরাসের কারণে সেলফ্ কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন নিম্নআয়ের লোকজন ও অসহায়-অস্বচ্ছল পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
গত ১৫ দিন ধরে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেনের দিক-নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বাড়ি-বাড়ি গিয়ে কর্মহীন লোকদের পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন।
যার ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে বড়কুল রামকানাই হাইস্কুল মাঠ, রায়চোঁ বাজার, বেলচোঁ বাজার, রামচন্দ্রপুর বাজার ও বলাখাল বাজার এলাকায় কর্মহীন অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ওসি আলমগীর হোসেন।
খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। এদিকে রাতের বেলায় খাদ্য সহযোগিতা পেয়ে গ্রামের এসব কর্মহীন লোকজনেরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৩ এপ্রিল, ২০২০।
