হাজীগঞ্জে লকডাউনকৃত বাড়ির ১৬ পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে লকডাউনকৃত এক বাড়ির ১৬ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কর্মকার বাড়ির ওই ১৬ পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এ দিন দুপুরে তিনি ওই বাড়িতে বসবাসকৃত ১৬ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৩ কেজি আলু পৌঁছে দেন।
এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িতে করোনা আক্রান্ত মিন্টু কর্মকারের ঘরে ৩০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৩ কেজি আলুসহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
এর আগে সোমবার প্রকাশিত রিপোর্ট মিন্টু কর্মকারের করোনা পজেটিভ আসায় তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। তিনি ওই ইউনিয়নের রামপুর বাজারের একজন ব্যবসায়ী।

৩ জুন, ২০২০।