মোহাম্মদ হাবীব উল্যাহ্
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির রোগমুক্তি কামনায় হাজীগঞ্জে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ এবং মিলাদ পরিচালনা করেন সহকারী ইমাম ও মোয়াজ্জিন হাফেজ মো. এমরান হোসেন।
দোয়া ও মোনাজাতের আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির রোগমুক্তি কামনা করে মুঠোফোনে বক্তব্য করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মো. মজিবুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুণ, হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, যুগ্ম আহ্বায়ক হাজি জসীম উদ্দিন, হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহাম্মদ খসরু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল হাদী, মাহফুজুর রহমান ইউছুফ পাটোয়ারী, মানিক প্রধানীয়া, সফিকুল ইসলাম মীর, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক রোটা. এসএম মানিক, হাটিলা পশ্চিম ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির লিটন।
এছাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
২১ ডিসেম্বর, ২০২০।
