হাজীগঞ্জে সংবাদকর্মীসহ আরো চারজন করোনা আক্রান্ত

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নতুন করে আরো ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (৬ জুন) প্রকাশিত রিপোর্টে স্থানীয় সংবাদকর্মী সাইফুল ইসলাম সিফাতসহ চারজনের করোনা পজেটিভ আসে।
এর আগে ৭জন করোনা পরীক্ষায় বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন। আজ প্রকাশিত রিপোর্টে ৭ জনের মধ্যে চারজনের করোনা পজেটিভ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
এ নিয়ে হাজীগঞ্জে মোট ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন মারা গেছেন, ৫ জন সুস্থ, ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৩ জন নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ ঔষুধ সেবনসহ প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসাধীন ১৩ জনের মধ্য একাধিক ব্যক্তির ২য় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারা পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ আসলে তাদের করোনা মুক্ত ঘোষণা করা হবে।
এদিকে সহকর্মী সাইফুল ইসলাম সিফাতের আশু রোগমুক্তি কামনায় সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া কামনা করেছেন উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ে কর্মরত সব সংবাদকর্মীরা।

৬ জুন, ২০২০।