মোহাম্মদ হাবীব উল্যাহ্
সারা দেশের মতো হাজীগঞ্জ উপজেলায় ৫ম শ্রেণির সমাপনী (প্রাথমিক ও ইবতেদায়ী) পরীক্ষা শুরু হয়েছে। রোববার অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে (ইংরেজি বিষয়) উপজেলায় মোট ২২টি কেন্দ্রে ৭ হাজার ২শ’ ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২শ’ ২৫ জন। এর মধ্যে ১শ’ ৫১ জন ছাত্র ও ৬৪ জন ছাত্রী।
প্রাথমিক স্কুলের মোট ৬ হাজার ১শ’ ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ হাজার ৯শ’ ৫৯ জন। অনুপস্থিত ছিল ১শ’ ৫৯ জন। এর মধ্যে ৯৮ জন ছাত্র ও ৬১ জন ছাত্রী। এছাড়া এবতেদায়ী মাদরাসায় ১ হাজার ১শ’ ৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৪২ জন। অনুপস্থিত ছিল ৬৬ জন। এর মধ্যে ৫৩ জন ছাত্র ও ১৩ জন ছাত্রী।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল সরকার বলেন, সমাপনী পরীক্ষায় ২২৫ জন পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখা হবে।
