হাজীগঞ্জে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

অল্প সময়ের মধ্যে হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্য জমি ও ভবনের ব্যবস্থা করা হবে
……..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে রোববার (৩ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুই উপজেলার উন্নয়ন বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি দেখেছি হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ৫ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা ছিল। বর্তমানে প্রায় ৮শ’ কিলোমিটার পাকা রাস্তা, ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, প্রায় সাড়ে ৮শ’ টি ব্রিজ-কালভার্ট এবং প্রায় ৮শ’ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, দুই উপজেলায় ডাকাতিয়া নদীর উপর আরো তিনটি ব্রিজের কাজ প্রক্রিয়াধীন। শতভাগ বিদ্যুতায়ন, চারটি বেসরকারি সরকারি স্কুল ও কলেজকে জাতীয়করণ, প্রায় শতভাগ ভাতা প্রদানসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং হচ্ছে। এছাড়া ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর করে দেওয়া হয়েছে। আগামি ১৫ দিনের মধ্যে ৭৩টি প্রকল্পের (ব্রিজ-কালভার্ট, রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন) উদ্বোধন করা হবে।
মানুষের কল্যাণে কাজ করতে ভালো লাগে উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আমার কোন চাহিদা ছিলো না, তবে স্বপ্ন দেখেছি। যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। আমি স্বপ্ন দেখেছি কিভাবে মানুষের সেবা করা যায়, কিভাবে মানুষের পাশে থাকা যায়। তাই সেবার উদ্দেশ্যে মানুষের পাশে এখনো রয়েছি। এসময় তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন।
তিনি বলেন, আমরা কাজের ক্ষেত্রে কঠোর হবো, তবে নিষ্ঠুর নয়। যে কঠোরতা মানুষের কল্যাণ নিয়ে আসবে। আমরা তাই করার চেষ্টা করবো এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো। এসময় তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, অল্প সময়ের মধ্যেই হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্য জমি ও ভবনের ব্যবস্থা করা হবে বলে জানান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাইদ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা খানম, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার প্রকাশ কুমার সাহা।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, উপজেলার তথ্য আপা মরিয়ম আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ সফিকুল ইসলাম মীর, মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, আলহাজ জাকির হোসেন লিটু, রফিকুল ইসলাম মেলেটারী, গিয়াস উদ্দিন বাচ্চু ও জলিলুর রহমান মির্জা দুলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
মতবিনিময় সভায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সদস্য আলহাজ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৪ অক্টোবর, ২০২১।