আজ থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু
মোহাম্মদ হাবীব উল্যাহ্
আজ থেকে হাজীগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ২০১৯ সালে বা তার পরবর্তী সময়ে যারা ভোটার তালিকায়
নাম নিবন্ধন করেছেন, শুধুমাত্র তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। আজ মঙ্গলবার দেশগাঁও উচ্চ বিদ্যালয়ে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ভোটারদের এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের মধ্য দিয়ে হাজীগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বড়কুল পূর্ব ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামিকাল ২৪ মার্চ (বুধবার) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, বড়কুল পশ্চিম ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ২৫ মার্চ (বৃহস্পতিবার) রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ২৮ মার্চ (রোববার) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ করা হবে।
হাটিলা পূর্ব ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ৩০ মার্চ (মঙ্গলবার) হাড়িয়াইন আড়ং বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে, হাটিলা পশ্চিম ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ৩১ মার্চ (বুধবার) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, কালচোঁ উত্তর ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র পহেলা এপ্রিল (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ করা হবে।
কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ৪ এপ্রিল (রোববার) রামপুর উচ্চ বিদ্যালয়ে, বাকিলা ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ৫ এপ্রিল (সোমবার) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, রাজারগাঁও ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ৬ এপ্রিল (মঙ্গলবার) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, দ্বাদশগ্রাম ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ৭ এপ্রিল (বুধবার) নাসিরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হবে।
হাজীগঞ্জ সদর ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ৮ এপ্রিল (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড থেকে ৬নং ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ১১ এপ্রিল (রোববার) ও ৭নং ওয়ার্ড থেকে ১২নং ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ১২ এপ্রিল (সোমবার) হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ে বিতরণ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান জানান, নির্ধারিত তারিখে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভাসহ স্ব-স্ব ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। স্মার্টকার্ড গ্রহণকারীদের ভোটার নিবন্ধন স্লীপ নিয়ে আসতে হবে এবং সবাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবে না।
২৩ মার্চ, ২০২১।
