হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মো. আরিফ হোসেন গাজী নামের (২৬) নামের এক যুবক মারা গেছে। গত শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত যুবক উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের গাজী বাড়ির রুহুল আমিনের ছোট ছেলে।
এর আগে গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় সিএনজিচালিত স্কুটার ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত হয় চারজন। এরমধ্যে শুক্রবার রাতে গুরুতর আহত আরিফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ বাজারের বিশ্বরোডস্থ একটি মটরসাইকেল ওয়াকসপে কাজ করতো আরিফ হোসেন। ওইদিন রাতে বাড়িতে ফেরার সড়ক পথে দূর্ঘটনায় গুরুতর আহত হয় সে। পরে শুক্রবার রাতে চিকিসাধীন অবস্থায় মারা গেলে শনিবার সকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
২৩ জানুয়ারি, ২০২২।
