
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে হারুন টাইলস্ এন্ড স্যানেটারির উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাদআছর ফিতা কেটে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হলুদ পট্টির উত্তর পাশে এই টাইলস ও স্যানেটারি দোকানের উদ্বোধন করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরীসহ অতিথিবৃন্দ।
এর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম মুফতি শেখ মো. এনামুল হক নাসিরাবাদী ও মিলাদ পরিচালনা করেন হাফেজ শাহ্ মো. এমরান হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন এবং ব্যবসায়ী সমিতির সদস্য (ওয়ার্ড কমিশনার) মহিউদ্দিন মাইনু মিয়াজী।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম মিয়াজী, মো. সফিকুল ইসলাম পাটওয়ারী, মো. আবুল বাশার, মো. সফিকুল ইসলাম মিয়াজী, মো. শরীফুল ইসলাম পাটওয়ারী, মো. আরিফ পাটওয়ারী, সোহানুর রহমান সুমন, তাফাজ্জল হোসেন তফু, মো. ইমান হোসেন, মমিন কাজী ও শাহিন মজুমদারসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সদস্য এস.এম চিশতী, মনিরুজ্জামান বাবলু, রেজাউল করিম নয়নসহ অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠানের পরিচালক মো. রাসেদ ভূঁইয়া ও মো. রাছেল ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে মো. আনোয়ার হোসেন আনু, মো. আবুল বাসার (বাদশা), জসিম মোল্লা, মো. সুমন রানা, মো. লিটন ভূঁইয়া, স্বপন, সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন, মো. মারুফ হোসেনসহ বাজারের ব্যবসায়ী, টাইলস্ ও স্যানেটারী মিস্ত্রিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হারুন টাইলস্ এন্ড স্যানেটারিতে আরএকে, ফ্রেশ সিরামিক্স, মীর, সানফ্লাওয়ার, এক্স-আলেকজান্ডার, এস মনিকা, পন্ডি, ইউরো, কুম্পোসহ সব প্রকার টাইলস, জিআই পাইপ, গাজী পাইপ, গাজী পাম্প ও গাজী ট্যাংকস, আরএফএল পাইপ, আরএফএল পাম্প, ন্যাশনাল পলিমার পাইপ, পেডরোলো পাম্প, প্লাস্টিকের দরজা, টিউবওয়েল ও বেসিনসহ স্যানেটারী মালামাল সুলভ মূল্যে বিক্রয় করা হয়।
০৫ নভেম্বর, ২০২১।
