মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮৭ জন প্রার্থীর মধ্যে ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫
জন ও কাউন্সিলর পদে ৫৭ জন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে স্ব-স্ব প্রার্থীরা উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৬ জন প্রার্থীর মধ্যে ২ জন দাখিল করেছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু।
বাকি ৪ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা দলীয় মনোনয়ন না পাওয়ায় সংগ্রহকৃত মনোনয়নপত্র দাখিল করেন নি। মেয়র পদে অপর একজন জাকের পাটির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন নি। এ ছাড়াও ৬৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। এর মধ্যে একজন কাউন্সিলর প্রার্থী মারা গেছেন।
সংরক্ষিত-১, ২, ৩ ও ৪ নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহকৃত ১৫ জন প্রার্থীর সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সংরক্ষিত-১ (ওয়ার্ড নং- ১, ২ ও ৩) থেকে ২ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- কাজলী রানী সরকার ও রোকেয়া বেগম।
সংরক্ষিত-২ (ওয়ার্ড নং- ৪, ৫ ও ৬) থেকে ৩ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, শাহিদা বেগম, মমতাজ বেগম মুক্তা ও লুৎফুন নাহার রিনা।
সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) থেকে ৬ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, জোহরা বেগম, মোসাম্মৎ মিনু আক্তার, সাবিনা ইয়াছমিন নিপা, শারমিন আক্তার মিনু, রোকেয়া বেগম ও ফরিদা ইয়াসমিন।
সংরক্ষিত-৪ (ওয়ার্ড নং- ১০, ১১ ও ১২) থেকে ৪ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন- রেজিয়া বেগম, নাজমুন নাহার ঝুমু, বিবি হাওয়া ও জাহানারা বেগম।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৫ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- সাংবাদিক হাবিবুর রহমান, কাজী মামুনুর রশিদ মাসুদ কাজী, মাইনুদ্দিন মিয়াজী, জহিরুল ইসলাম ও আবু তাজের লিটন ভূইয়া।
২নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- আলাউদ্দিন মুন্সী, সাংবাদিক সাখাওয়াত হোসেন, রাধাকান্ত রাজু, মো. নান্নু মিয়া, রাকিবুল ইসলাম, নাসির উদ্দিন, মো. শাহজালাল ও আবিদ মিয়া।
৩নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- রায়হানুর রহমান জনি, জসিম উদ্দিন তপদার, মো. মমিন, মোহাম্মদ হোসেন, কামরুল ইসলাম খাঁন ও মহসিন ফারুক বাদল।
৪নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- মোহাম্মদ জাহিদুল আজহার আলম, মো. তাজুল ইসলাম, মনির হোসেন সাগর ও আবু হেনা বাবলু।
৫নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- রিটন সাহা লিটন, সুমন তপদার, আলাউদ্দিন চৌধুরী ও কার্তিক সাহা।
৬নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৫ জন প্রার্থী মধ্যে ৪ মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- মো. শাহআলম, মো. রাছেল মিয়া, সাহাব উদ্দিন শাবু ও সাংবাদিক মেহেদী হাছান। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলহাজ আবু বকর ছিদ্দিক মনোনয়নপত্র সংগ্রহের দিন মারা যান।
৭নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৩ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- এমরান হোসেন মুন্সী, কাজী মনির হোসেন ও মো. শাহজাহান তালুকদার।
৮নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৪ জন প্রার্থীর মধ্যে ৩জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- মুরাদ হোসেন মিরন, হাজী কবির কাজী ও মোবারক হোসেন কাজী।
৯নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৬ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, আজাদ হোসেন মজুমদার, হাফেজ মোস্তফা কামাল, সালেহ আহম্মদ রানা, শাহাদাত হোসেন বাবুল, মো. জামাল হোসেন, আইয়ুব আলী।
১০নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- খোরশেদ আলম ভুট্টো, মো. বিল্লাল হোসেন, হাবিব-উন-নবী সোহেল, ফজলুল হক মজুমদার, সৈয়দ আব্দুর রাজ্জাক ও সৈয়দ আলী আজ্জম বৃত্তি।
১১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৪ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- মো. শুকু মিয়া, সাংবাদিক মুন্সী মোহাম্মদ মনির,, মো. হারুন অর রশিদ ও সাদেকুজ্জামান।
১২নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- মো. নুরুল ইসলাম বেপারী, মো. শাহ আলম, মো. জহিরুল ইসলাম ও মো. শুকু মিয়া।
উল্লেখ্য, দাখিলকৃত এই ৭৪ জন প্রার্থীল মনোনয়নপত্র আগামি ৩ জানুয়ারী হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনাতয়নে প্রার্থী, প্রস্তাব ও সমর্থনকারীর উপস্থিতিতে যাচাই বাছাই হবে। এরপর আগামি ১০ জানুয়ারির মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। প্রার্থীদের মাঝে ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং আগামি ৩০ জানুয়ারি ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে।
১ জানুয়ারি, ২০২১।
