হাজীগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা

সম্মেলনের মাধ্যমে আগামির নেতৃত্ব নির্বাচিত হবে
….মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার (৭ নভেম্বর) হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
তিনি তাঁর বক্তব্য বলেন, দি¦ধা-দ্বন্দ্বের কোন কারণ নেই, সম্মেলনের মাধ্যমে আগামির নেতৃত্ব নির্বাচিত হবে। তবে তার আগে নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, আপনারা দেখেছেন ইতোমধ্যে হাজীগঞ্জ-শাহরাস্তিতে অপশক্তিগুলো মাথাচাঁড়া দিয়ে উঠেছে। তারা হিংস্র হয়ে উঠছে। তারা মিছিলের নামে লাঠিসোঁটা নিয়ে বের হয় এবং আমাদের দলীয় নেতাকর্মী ও পুলিশের উপর অতর্কিত হামলা করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর একটি বক্তব্য অনেকেই ভুলভাবে উপস্থাপন করেন। যা আমি আপনাদের, বিশেষ করে সংবাদকর্মীদের উদ্দেশে বলছি, মূলত প্রধানমন্ত্রী বলেছেন, তৃণমূল কখনো বিশ^াসঘাতকতা করে না, আমিও তৃণমূলের নেতা। কারণ, তৃণমূল বিশাল জলরাশি। আমরা সবাই সেই জলরাশির অংশ। তৃণমূল অর্থাৎ মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ হলো আমাদের দলের প্রাণ।
জাতীয় বিষয় নিয়ে তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বিশ্ব এখন টালমাটাল। সব স্থানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আমরা দায়ী না। যুদ্ধ থেমে গেলে, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। তবে বিক্ষিপ্তভাবে কিছু মানুষ মিথ্যা ছড়াচ্ছে। এসব কিছু মাথায় রেখে দলীয় নেতাবৃন্দকে কাজ করতে হবে। বৈশ্বিক বিষয়ে মানুষকে বলতে হবে এবং বুঝাতে হবে। এসব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতার সাথে কাজ করছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী সভাপতিত্বে বর্ধিত সভায় স্বাগত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। গঠণতন্ত্র ও বিধিমোতাবেক সম্মেলন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিশেষ অতিথি ও প্রধান বক্তা নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য খাইরুল কবির আবাদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের পরিচালনায় বর্ধিত সভায় উপজেলা নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন।
ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক রাসেল পাটওয়ারী, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলি উল্যাহ্।
হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির হোসেন প্রধানীয়া, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মিকন।
এসময় আরো বক্তব্য রাখেন কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম।
এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীলিপ কুমার সাহা।
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদ এবং প্রয়াত মুক্তিযোদ্ধা, দলীয় সংসদ সদস্য, জাতীয়, জেলা ও হাজীগঞ্জ উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন।
একই সময়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নিন্দা প্রস্তাব আনা হয় এবং ষড়যন্ত্রে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গাজী মো. মাইনুদ্দিন। এসময় উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি, উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৮ নভেম্বর, ২০২২।